ঢাকাTuesday , 11 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাইগারদের জয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
চ্যাম্পিয়ন হওয়ায় দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিজয় মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এই মিছিল বের হয়। পরে তা কলাভবন, টিএসসি, রোকেয়া হলসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিজয় মিছিলে নেতৃত্ব দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এতে শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
ক্যাম্পাসজুড়ে আনন্দ মিছিলের পর অপরাজেয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ আনন্দ প্রকাশ করে স্লোগান দেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।