ঢাকাSunday , 2 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেতুমন্ত্রী সুস্থ তবে বিশ্রামে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সুস্থ আছেন। তবে তিনি চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন।
রোববার সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের এ তথ্য জানান।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক সৈয়দ আলী আহসান জানিয়েছেন, সেতুমন্ত্রী পুরোপুরি সুস্থ রয়েছেন তবে তার আরো বিশ্রাম প্রয়োজন।
স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হওয়ায় শনিবার ওবায়দুল কাদেরকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে দশটায় ঠাণ্ডাজনিত শ্বাসকষ্ট নিয়ে ওবায়দুল কাদের বিএসএমএমইউতে ভর্তি হন।