ঢাকাSunday , 2 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির হরতাল প্রতিরোধের আহ্বান জাপার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সিটি নির্বাচনে বিএনপির ফল প্রত্যাখান জাতির সঙ্গে তামাশা মন্তব‌্য করে তাদের ডাকা হরতালের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এর রাজনৈতিক উপদেষ্টা হাসিবুল ইসলাম জয়।
শনিবার রাতে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ঢাকার দুই সিটিতে পরাজয় নিশ্চিত জেনেই ফল গণনার মাঝখানে বিএনপি ফল প্রত‌্যাখ‌্যান করেছে, যা জাতির সঙ্গে তামাশার শামিল। তারা নির্বাচন প্রত্যাখান করে হরতাল ঘোষণার মধ‌্য দিয়ে জনরায়কে জাতির সঙ্গে বেঈমানি করেছে।
জয় বলেন, বিএনপির নির্বাচন বয়কট করার অধিকার আছে। নির্বাচন বয়কট করতে হলে তাদের অবশ্যই করতে হবে নির্বাচন চলাকালীন সময়ে। তারা তো এ সময় করেনি।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা নির্বাচনী মাঠে ছিল না। তাদের লোকজন ভোট দিতে কেন্দ্রেও যাননি। অথচ কারচুপির নির্বাচন হয়েছে অভিযোগ করে তারা এখন দেশ ও জাতির স্বার্থ বিরোধী ধ্বংসাত্মক কর্মসূচি দিয়েছে, যা বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ করে। বিএনপির এই জনস্বার্থবিরোধী হরতাল প্রতিরোধ করার জন‌্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।