ঢাকাSunday , 2 February 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভরাডুবি বুঝেই বিএন‌পি মা‌ঠে নেই: আ. লীগ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ভরাডু‌বি বুঝ‌তে পে‌রেই ‌বিএন‌পির কর্মী-সমর্থকরা ভোট কে‌ন্দ্রে উপ‌স্থিত না থে‌কে আত্ম‌গোপন ক‌রে‌ছে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আমির হোসেন আমু।
শনিবার সন্ধ্যায় নির্বাচনে ভোটগ্রহন শে‌ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, ‘বিএনপি বলেছিল, ভোটের দিন পর্যন্ত তারা সবকিছু দেখবে, তারা ভোট কেন্দ্র পাহারা দেবে। কিন্তু আজকে তাদের দেখা যায়নি। তার মানে, তারা তাদের ওই অভিযোগগুলো প্রমাণ করতে পারবেন না বলেই তারা আত্মগোপন করেছেন। তারা তাদের ভরাডুবি বুঝতে পেরেই তাদের স্বপক্ষে কিছু যুক্তি ধারণের জন্যই আজকে তারা ভোট কেন্দ্রে অনুপস্থিত ছিল।’’
ভোটার কম উপ‌স্থি‌তি নি‌য়ে এক প্রশ্নের জবাবে তি‌নি বলেন, ‘একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু সংসদ নির্বাচন না। এটা একটা সিটি করপোরেশন নির্বাচন। অনেক ভোটার যারা ঢাকায় থাকেন কিন্তু মফস্বলে চলে গেছেন। অনেকে আসতে পারেননি। অনেকের অনেক অসুবিধা ছিল। অনেকে অসুস্থতাসহ অনেক কারণে ভোট কেন্দ্রে যেতে পারেননি।’
“আজকে ঢাকা শহরে যানবাহন অনেক কম ছিল। আমি তো হাসতে হাসতে বলছিলাম, কারফিউ হলেও এমন অবস্থা হয় না। অনেক কম রিকশা চলাচল করেছিল। এই নির্বাচনে ভোট হার খুব সম্ভব ৩০ শতাংশের বেশী হবে না। এটা আমার ধারণা।”
তি‌নি ব‌লেন, ‘বিএন‌পির শত উস্কানির মুখেও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ধৈর্য্য ধারণ করেছে একটি সুষ্ঠু ও অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য। আজকে যারা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ষড়যন্ত্র করছে, গণতান্ত্রিক ধারাকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে তাদের বিষয়ে জনগণকে অবশ্যই সতর্ক থাকতে হবে।’
বিএন‌পির অ‌ভি‌যোগ প্রস‌ঙ্গে দৃ‌ষ্টি আকর্ষণ করা হ‌লে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপির কর্মী-সমর্থকদের কেউ ভোট প্রদানে বাধা প্রদান করেনি। তাদের যারা ভোট দিতে এসেছেন, তারা ভোট সুষ্ঠুভাবে দিয়েছেন।’
এ সময় আওয়ামী লীগ উপ‌দেষ্টা প‌রিষ‌দের সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মুকুল বোস, মোজাফর হোসেন পল্টু, দলের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।