ঢাকাTuesday , 28 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে তাপসের অনুরোধ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে যারা নির্বাচনের সুন্দর পরিবেশ বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনপ্রয়োগকারী সংস্থার প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার দুপুরে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে দিনের নির্বাচনী প্রচারণা শুরুর আগে এক পথসভায় দেয়া বক্তব্যে তিনি এই অনুরোধ জানান।
শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমরা চাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যাতে কোনভাবে নষ্ট না হয়। কোন সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে কেউ যাতে পরিবেশকে বিঘ্নিত করতে না পারে।’
‘নির্বাচন কমিশনসহ আইন প্রয়োগকারী সংস্থাকে আমি অনুরোধ করব, কঠোর ব্যবস্থা গ্রহণ করে সুষ্ঠু পরিবেশ যাতে বজায় রাখতে তারা যেন ব্যবস্থা নেন। আমি ঢাকাবাসীর প্রতি আহবান করব, তারা যাতে সজাগ থাকেন।’
নির্বাচনের পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে ১ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে রায় প্রয়োগের মাধ্যমে এর জবাব দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
সিটি করপোরেশনে জনগণ ভোট দিতে উন্মুখ হয়ে আছে উল্লেখ করে আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী বলেন, ‘ঢাকাবাসী উন্মুখ হয়ে, আগ্রহ সহকারে অপেক্ষা করছেন। উৎসবমুখর পরিবেশে নির্বাচনী কার্যক্রম চলছে। আমরা গণসংযোগ চালিয়ে যাচ্ছি। ঢাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আমরা যেখানেই গণসংযোগ করছি না কেন সব জায়গায় ঢাকাবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পাচ্ছি।’
‘ঢাকাবাসীর উন্নয়নের জন্য আমরা যে রুপরেখা দিয়েছি, তারা তা সাদরে গ্রহণ করেছেন। এর বহিঃপ্রকাশ হিসেবে ১ ফেব্রুয়ারি ঢাকাবাসী নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে আমি বিশ্বাস করি। আমাকে তাদের সেবক হিসেবে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে জয়যুক্ত করবেন’, বলেন তাপস।
এর আগে শেখ ফজলে নূর তাপস রাজারবাগ পুলিশ লাইন্সের ১ নম্বর গেট এলাকায় পৌঁছালে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় নেতাকর্মীরা নৌকা নৌকা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। পরে তাদের সঙ্গে নিয়ে শেখ তাপস লিফলেট বিতরণ করে নৌকায় ভোট চান।
রাজারবাগে প্রচারণা চালিয়ে সেখান থেকে সদরঘাট যান শেখ ফজলে নূর তাপস। সেখানে মেয়র সাঈদ খোকনের সঙ্গে জলবায়ু উদ্বাস্তু আশ্রয় কেন্দ্র সরেজমিনে পরিদর্শনের জন্য যান।