ঢাকাSaturday , 18 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দলবেঁধে কেন্দ্রে যান, ষড়যন্ত্র ভেসে যাবে: ইশরাক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন নগরবাসীকে আগামী ৩০ জানুয়ারি নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, আপনারা দলবেঁধে ভোট কেন্দ্রে গেলে সরকারের সব অপকৌশল গণজোয়ারে ভেসে যাবে।
শনিবার বাংলাবাজার চৌরাস্তা মোড় থেকে গণসংযোগ শুরুর আগে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
সিটি নির্বাচনে বিএনপির পক্ষে জনগণের জোয়ার ওঠেছে দাবি করে ইশরাক বলেন, জনগণের যে জোয়ার সৃষ্টি হয়েছে, এই জোয়ারে সকারের সব চক্রান্ত ভেসে যাবে। ভোটবিহীন এই সরকারের জনগণের কাছে কোনো জবাবদিহিতা না থাকায় দেশ যেমন নষ্ট হয়েছে, তেমনি ঢাকা শহরকেও নষ্ট করে দুনিয়ার সব থেকে দূষিত শহরে পরিণত করেছে।
নির্বাচিত হলে নগরবাসীর সমস্যা সমাধানে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘গত ১৩ বছরে ঢাকা ধ্বংস করা হয়েছে। বাস অনুপযোগী এই শহরকে বাসযোগ্য করে গড়ে তোলাই হবে আমার প্রধান কাজ।
ইশরাক বলেন, ‘আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে জনগণের গনতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়াসহ ঢাকাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেব। ক্লিন ঢাকা গড়ে তুলতে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।
এসময় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আবদুস সালাম আজাদ, এসএম জিলানী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, রফিক শিকদার, শরিফ হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী গণসংযোগে অংশ নেন।
বিএনপির প্রার্থী বলেন, ‘আমি গতকাল কদমতলী, শ্যামপুর, যাত্রাবাড়ী এলাকার বেহাল অবস্থা দেখেছি। এই চিত্র শুধু যাত্রাবাড়ী, কদমতলী অথবা শ্যামপুরেরই নয়। এটা পুরো ঢাকারই চিত্র। এর কারণ, বর্তমান ক্ষমতাসীনরা অনির্বাচিত। ভোটে নির্বাচিত হলে জনগণের কাছে সরকারের দায়বদ্ধতা থাকে।
অনির্বাচিত সরকার ও মেয়রের জবাবদিহিতা না থাকায় ঢাকার এই বেহাল অবস্থা বলে দাবি করেন তিনি।