ঢাকাSaturday , 18 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতিবাজরাই বুদ্ধি প্রতিবন্ধী

Link Copied!

নাটোর সংবাদদাতা : প্রতিবন্ধীদের উদ্দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আপনারা নিজেদের প্রতিবন্ধী মনে করবেন না। নিজেদের অসহায় ভাববেন না।
তিনি বলেন, ‘আমরা যারা সমাজের সকল সুযোগ-সুবিধা ভোগ করি তারাই বেশি দুর্নীতি করে যাচ্ছি। সমাজের দুর্নীতিবাজরাই বুদ্ধি প্রতিবন্ধী।’
শুক্রবার সন্ধ্যায় নাটোরের সিংড়ায় চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও অসহায় ৪০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র পৌঁছে দেয়া হবে। সিংড়ার কোনো পরিবারের সদস্যরা যেন শীতে কষ্ট না পায়।’
অনুষ্ঠানে সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।