ঢাকাWednesday , 15 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের উন্নতি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি পরবর্তী স্বাস্থ্যের ধারাবাহিক উন্নতি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বুধবার স্থানীয় সময় সকালে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহ কাদেরের স্বাস্থ্যের আশানুরূপ উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় ডা. ফিলিপ কোহ জানান, কাদেরের স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে। প্রতিটি প্যারামিটার আশানুরূপ উন্নতি করেছে।
ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রের কার্যক্ষমতা বেড়েছে এবং শতকরা হারে তা ক্রমশ উন্নতির দিকে যা অত্যন্ত ইতিবাচক বলে জানান চিকিৎসকদলের প্রধান।
বুধবার রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওবায়দুল কাদের দেশে ফিরবেন বলে জানিয়েছেন মো. আবু নাছের।