ঢাকাMonday , 6 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ইসিতে যাবে আ.লীগ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাবেক সংসদ সদস্যরা ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রচার চালাতে পারলে বর্তমান সাংসদরা কেন পারবেন না, সে প্রশ্নের উত্তর খুঁজতে নির্বাচন কমিশনে যাবে আওয়ামী লীগ।
দলটির জ‌্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে দায়িত্ব দেয়া হয়েছে মওদুদ আহমদকে। তিনি সাবেক এমপি। আমরা বর্তমান এমপি বলে কি আমাদের প্রার্থীর পক্ষে কাজ করতে পারব না? এটা তো লেভেল প্লেয়িং ফিল্ড হতে পারে না। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে আমরা মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে যাব। দক্ষিণে আমাদের যে কমিটি আছে, তারা হয়তো তাদের মতো যাবে।’
সোমবার রাজধানীর বনানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে গণমাধ্যমের পরিচিতি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ করেছে তার সমালোচনা করেন তোফায়েল আহমেদ।
তিনি বলেন, ‘আতিক কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি। ৯ তারিখের পর তিনি প্রার্থী। তিনি একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন। আচরণবিধির কোথাও বলা নেই যে, তিনি এমনটা করতে পারবেন না। বিএনপি অভিযোগ করেছে, এটা তাদের কাজ। অভিযোগ করা বিএনপির ঐতিহ্য।’
ইভিএম নিয়ে বিএনপির আপত্তি প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘ইভিএম তো শেখ হাসিনার ঘোষণা করা ডিজিটাল বাংলাদেশের ফলাফল। আমরা কত এগিয়েছি ডিজিটাল দেশ হিসেবে। তারপরেও ইভিএম ব্যবহার করা বা না করা সম্পূর্ণ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত।’
অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।