ঢাকাMonday , 6 January 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভয় ভীতির মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়া চলছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ‘ভয় ভীতির মাধ্যমে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন করিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে’ বলে মন্তব‌্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসে বিএনপি। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে এ কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোট চুরির সুযোগ রয়েছে।’
বিএনপির প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন, ঢাকা উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল, দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার ও বিএনপি’র যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।