নিজস্ব প্রতিবেদক : হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
সোমবার সকাল ৯ টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ বিপ্লব জানান, সোমবার সকাল ৯টায় হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের গভীর পর্যবেক্ষণে রয়েছেন।
বিপ্লব আরো জানান, নানক স্যারকে করোনারি কেয়ার ইউনিট-১ (সিসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে। ল্যাবএইডের ডা. মাহফুজুর রহমান ও লুৎফর রহমানের তত্ত্বাবধানে আগামী তিন দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে। এরই মধ্যে এনজিওগ্রাম করা হয়েছে। তার রক্তনালীতে দুটি ব্লক ধরা পড়েছে। একটি ব্লকে রিং লাগানো হয়েছে।
এদিকে, নানকের অসুস্থতার খবরে হাসপাতালে গেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা নানকের সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

