ঢাকাSaturday , 28 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলন ছাড়া সংকট সমাধান সম্ভব নয় : ফখরুল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আন্দোলন ছাড়া চলমান রাজনৈতিক সংকট সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘দেশে যে রাজনৈতিক সংকট চলছে তা সমাধানের জন্য জনগণের অভ্যুত্থান বা জনগণের আন্দোলন ছাড়া কখনোই সম্ভব নয়।’
শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি এ সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে। তিনি আইনগতভাবে জামিন পাওয়ার যোগ্য, কিন্তু তাকে জামিন দেয়া হচ্ছে না।’
আওয়ামী লীগ জনগনের আশা-স্বপ্ন ভেঙে দিয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় স্বপ্ন দেখেছিলাম, আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। আমাদের গণতান্ত্রিক মুক্তি আসবে, অর্থনৈতিক মুক্তি আসবে, আমরা একটা স্বাধীন মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করতে পারব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষার স্বপ্নগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে।’
অনেক আশা নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছিলেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের সংগ্রাম জয় করতে চেয়েছিলাম কিন্তু আমরা পারিনি। কিন্তু আমাদের পারতে হবে, আমাদের আরো বৃহত্তর ঐক্য তৈরি করতে।’