ঢাকাSaturday , 28 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চ্যা‌লেঞ্জের কথা জানা‌লেন ওবায়দুল কাদের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং ঘরে ঘরে একজনের চাকরি নিশ্চিত করা আওয়ামী লীগের বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শ‌নিবার রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার পর গণমাধ্যমের সামনে এই চ্যালেঞ্জের কথা জানান তিনি।
এর আ‌গে আওয়ামী লীগের নতুন কমিটি সদস্য‌দের নি‌য়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দি‌য়ে শ্রদ্ধা জানান দল‌টির সভাপ‌তি শেখ হাসিনা।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সফর আপাতত স্থগিত করা হয়েছে।
তবে নবগঠিত কমিটির যৌথসভা ৩ জানুয়ারি ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যাল‌য়ে অনুষ্ঠিত হবে। ওই দিনই সিদ্ধান্ত হবে টুঙ্গিপাড়া সফর কবে হবে।