নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিল পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মাঝে দলীয় ফরম বিক্রি চলছে।
বুধবার সকাল ১০টায় নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয় থেকে (ভাসানী ভবন) মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। আগামীকালও ফরম বিতরণ ও গ্রহণ করা হবে।
মনোনয়নপ্রত্যাশীদের দশ হাজার টাকা জমা দিয়ে ফরম সংগ্রহ করতে হচ্ছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া তফসিল অনুযায়ী ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে ৩০ জানুয়ারি।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৯ জানুয়ারি।

