ঢাকাWednesday , 25 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা খুবই কম : ফখরুল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘তারপরও আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি বলে নির্বাচনে অংশগ্রহণ করছি।’
বুধবার সকালে ছাত্রদল আয়োজিত রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার জন্য ছাত্রদল সংগ্রাম করবে বলে অঙ্গীকার করেছে। ছাত্রদলের নেতা-কর্মীরা দেশে জনতার ঐক্য গড়ে তুলবেন। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করবেন। দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবেন।’
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে না। জনগণ যে রায় দেয় সে রায় এখান প্রতিফলিত হয় না। তারপরেও আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি বলে নির্বাচনে অংশগ্রহণ করি।’
তিনি বলেন, ‘ইভিএমের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে না, তাই আমরা বিশ্বাস করি, এ নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা খুব কম। এ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি।’
এ সময় উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ আরো অনেকে।