ঢাকাSunday , 22 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদ পাননি নওফেল, দিয়েছেন নিজের মত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটিতে কোনো পদেই আসেনি শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এর আগের কমিটিতে তিনি সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। বিষয়টি নিয়ে ফেসবুকে নিজের মত প্রকাশ করেছেন নওফেল।
স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
‘অভিনন্দন ও শুভ কামনা, বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি পদে দলের ২১তম সম্মেলনে নির্বাচিত হয়ে এই দলকে আবারো পথ দেখিয়ে যাবেন, আমাদের আশা আকাঙ্ক্ষার বাতিঘর। প্রিয় নেত্রীর যোগ্য সিপাহসালার হিসেবে নির্বাচিত হয়েছেন জননেতা ওবায়দুল কাদের, আপনাকেও অভিনন্দন ও শুভেচ্ছা!
বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ ৬৯ বছরের ইতিহাসে অন্তত একবার সাংগঠনিক সম্পাদক হিসেবে দলের জন্য কাজ করতে পেরেছি, এটাই পরম তৃপ্তি। এখন নতুন সংসদ দায়িত্ব নেবে, এগিয়ে যাবে আমাদের দল। একজন একনিষ্ঠ কর্মী হিসেবে আছি, থাকবো, আমৃত্যু। জননেত্রী শেখ হাসিনা মানেই এই দল, এই দেশ। প্রিয় নেত্রী যতদিন রবে আপনার হাতে এই দেশ, পথ হারাবেনা বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা।’