ঢাকাTuesday , 17 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বছরে দুই থেকে তিনবার সুগার টেস্ট করুন, ডায়াবেটিসমুক্ত জীবন গড়ুন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বছরে দুই থেকে তিনবার সুগার টেস্ট করুন, ডায়াবেটিসমুক্ত জীবন গড়ুন।
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর মুগদার আমিন মোহাম্মদ টাউনে ‘ফ্রি ডায়াবেটিস টেস্ট’ ও পথ সভায় সমাজকর্মী মাজহারুল ইসলাম এ কথা বলেন।
সামাজিক সচেতনতামূলক সংগঠন ‘এসো সচেতন হই সোসাইটি (এসই)’ ফ্রি সুগার টেস্ট, সাধারণ মানুষকে ডায়াবেটিস সম্বন্ধে সঠিক তথ্য প্রদান করতে এ আয়োজন করে।
ডায়াবেটিস সম্বন্ধে সচেতনতার প্রতি গুরুত্ব দিয়ে তিনি বলেন, টাইপ ২ ডায়াবেটিস প্রাথমিক অবস্থায় কিছুটা সুগার সমস্যা দেখা দিলে শুধুমাত্র ডাক্তারের পরামর্শেই একজন সুস্থ মানুষের মত বেঁচে থাকতে পারবেন অনেক দিন।
মাজহার বলেন, আমরা যদি এখনই সচেতন না হই, একসময় ডায়াবেটিক সমাজে মহামারী আকার ধারণ করবে। আপনি আপনার জায়গা থেকে সচেতন হন। আপনার পরিবারের সবাইকে সুস্থ থাকা অবস্থায় সুগার টেস্ট করুন। শুধু ডাক্তারের পরামর্শে খাদ্য অভ্যাসে কিছু পরিবর্তন করে, অভ্যাসে কিছু পরিবর্তন এনে অনেক দিন ভালো থাকতে পারবেন।
আজ থেকে আমরা ‘ডায়াবেটিক রোগী’ না বলে ‘সুগার সমস্যা’ বলবো। তাহলে কিছুটা হলেও মানুষের মনে ডায়াবেটিক সম্বন্ধে নেতিবাচক ধারণ দূর হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ১৬৪ জনের ফ্রি ডায়াবেটিস টেস্ট করা হয়। ১৬৪ জনের মধ্যে ৮০ জনের অধিকাংশের সুগার পাওয়া গিয়েছে ১০ পয়েন্টের উপরে।