ঢাকাSaturday , 14 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়াকে দেখতে যাচ্ছেন না স্বজনরা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে তার স্বজনদের আজ বেলা ৩টায় হাসপাতালে যাওয়ার কথা থাকলেও তারা যাচ্ছেন না।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন, খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার স্বজনদের যাওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে আজ তারা যাচ্ছেন না। আগামী ১৬ ডিসেম্বর তার সঙ্গে সাক্ষাৎ করবেন স্বজনরা।
১৫ দিন পর পর খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যদের সাক্ষাতের কথা থাকলেও দীর্ঘ এক মাস পর তাদেরকে সাক্ষাতের অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন শামসুদ্দিন দিদার।
উল্লেখ্য, সর্বশেষ গত ১৩ নভেম্বর খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তার স্বজনরা।