ঢাকাThursday , 12 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার মামলা রাজনৈতিক নয়, দুর্নীতির

Link Copied!

কুড়িগ্রাম সংবাদদাতা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘খালেদা জিয়ার মামলা কোনো রাজনৈতিক মামলা নয়, এটা দুর্নীতির। এই মামলায় রাজনীতির কোনো বিষয় নেই যে সরকার এখানে হস্তক্ষেপ করবে। এটা সম্পূর্ণ বিচার ব্যবস্থা ও আদালতের বিষয়। আদালত সম্পূর্ণ স্বাধীন। তিনি জামিন চাইলে আদালত জামিন মঞ্জুর করতেই পারেন।’
বৃহস্পতিবার কুড়িগ্রাম স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি দুর্নীতির শুদ্ধি অভিযান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘দুদকের যে তালিকা, যাদের বিরুদ্ধে তদন্ত চলছে, এটা কিন্তু শুধু ঢাকার জন্য নয় বরং সারা বাংলাদেশের অনেকেরই নাম আছে। অনেকেই নজরদারীতে আছে। যারা অপকর্মকারী, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ভূমি দখলকারী, মাদক ব্যবসায়ী, এদের বিরুদ্ধে সময় মতো ব্যবস্থা নেয়া হবে। খোঁজ খবর নেয়া হচ্ছে, তদন্ত করা হচ্ছে। একজন লোককে তদন্ত ছাড়া তো আর গ্রেপ্তার করা যায় না।’
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রায় রমেশ চন্দ্র সেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি পদে আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল এবং সাধারণ সম্পাদক পদে মো. জাফর আলী নির্বাচিত হয়েছিলেন।