ঢাকাWednesday , 11 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিন্নমত পোষণে ৩৫ লাখ লোকের নামে মামলা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ভিন্নমত পোষণের কারণে গত ১০ বছরে ৩৫ লাখ লোকের নামে মামলা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে যে মানবাধিকার পরিস্থিতি চলছে, এমন ভয়াবহ পরিস্থিতি আর কখনোই ছিল না।
বুধবার গুলশানের একটি হোটেলে এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি এ সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি গত দশ বছরে শুধু ভিন্নমত এবং ভিন্ন রাজনৈতিক চিন্তা পোষণ করার কারণে প্রায় ৩৫ লাখ মানুষকে মামলার আসামি করা হয়েছে। মামলা দেয়া হয়েছে এক লাখ আট হাজার চৌদ্দটি। ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত গুম হয়েছেন আমাদের হিসাব মতে বিএনপির ৪২৩ জন, সর্বমোট ৭৮১ জন।
তিনি বলেন, এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় গত ২০ মাস ধরে কারাগারে আটকে রাখা হয়েছে। এসব মামলায় যারা আসামি আছেন তারা সবাই জামিন পেয়েছেন এবং জামিনে আছেন। কিন্তু দেশনেত্রীকে জামিন দেয়া হচ্ছে না। বিভিন্নভাবে সরকার তার জামিনে বাধাগ্রস্ত করছে। এতে করে ওনার যে অধিকার এবং মানবাধিকার আছে সেটা লঙ্ঘন হচ্ছে।
গোলটেবিল আলোচনায় যুক্তরাষ্ট্র ভারত-পাকিস্তানসহ ১৫টি দেশের প্রতিনিধি এবং বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া গত দশ বছরে ঘুম ও খুন হওয়া বিরোধীদলের মোট ২৭টি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।