ঢাকাSunday , 8 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের নেতৃত্বে সালাম-আতা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কাউন্সিলরদের ভোটে চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।
আগামী ৩ বছরের জন্য চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন এমএ সালাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ আতাউর রহমান আতা।
শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করেন কাউন্সিলররা। ভোট শেষে ফলাফল ঘোষনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ফলাফলে সভাপতি পদে বর্তমানে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্বে থাকা এমএ সালাম পেয়েছেন ২২৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি পেয়েছেন ১২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আতাউর রহমান ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পেয়েছেন ১৫৪ ভোট।
এর আগে, ভোটে নেতৃত্ব নির্বাচনের পূর্বে সমঝোতার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের চেষ্ঠা করেন কেন্দ্রীয় নেতারা। তবে শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ায় কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়।