
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)’র মহাপরিচালক ড. আ. শ. ম. আনোয়ারুল হক বাস্তবায়নাধীন জামালপুর জেলার মাদারগঞ্জে পাট গবেষণা উপকেন্দ্র স্থাপন ও গবেষণা কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন; এ সময় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)’র মহাপরিচালক ড. আ. শ. ম. আনোয়ারুল হক বাস্তবায়নাধীন জামালপুর জেলার মাদারগঞ্জে পাট গবেষণা উপকেন্দ্র স্থাপন ও গবেষণা কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি গত ২৯-৩০ নভেম্বর প্রকল্প এলাকায় বাস্তবায়নাধীন সকল গবেষণা ও উন্নয়ন কার্যক্রম নিবিড় পর্যবেক্ষণ করেন এবং কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
মহাপরিচালকের পরিদর্শনকালে প্রকল্প পরিচালক ড. মাহমুদ আল হোসেন এবং মনিটরিং এবং ইভালুয়েশন অফিসার ড. এ এস এম কামরুজ্জামান চলমান প্রকল্পের কার্যক্রম বিষয়ে বিস্তারিত অবগত করেন। এ সময় মহাপরিচালক সম্প্রতি বিজেআরআই কর্তৃক বাস্তবায়নাধীন উক্ত প্রকল্পের আওতায় পাটের জলাবদ্ধতাসহিষ্ণু জাত উদ্ভাবনের লক্ষ্যে জামালপুর ও তদ্সংলগ্ন চরাঞ্চলে স্থাপিত গবেষণা পরীক্ষণ কার্যক্রম (এমএলটি) পরিদর্শন করে উক্ত গবেষণা কার্যক্রম আরও ত্বরান্বিত করতে পরামর্শ প্রদান করেন। এছাড়া তিনি কুড়িগ্রাম জেলার রাজীবপুরে স্থাপিত তোষা পাটের উচ্চ ফলনশীল জাতের (বিজেআরআই তোষা পাট-৮) বীজ প্রদর্শনী প্লট পরিদর্শন করেন এবং স্থানীয় পাট চাষীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
মহাপরিচালকের সফরসঙ্গী হিসেবে ছিলেন ড. মো. ওসমান গণি মিয়াজী, পরিচালক (কারিগরি), ড. মো. মুজিবুর রহামান, পরিচালক (কৃষি), ড. মো. আইয়ুব খান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, জুট ফার্মিং সিস্টেমস বিভাগ ও ড. এ. কে. এম. শাহাদাৎ হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, খামার ব্যবস্থাপনা শাখা, বিজেআরআই।

