ঢাকাFriday , 29 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুর, সম্পাদক আজগর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি হিসেবে মো. সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে শেখ আজগর লস্কর নির্বাচিত হয়েছেন।
শুক্রবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মৎসজীবী লীগের সম্মেলনে সংগঠনের নবনির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আ‌গে বেলা ১১টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন তি‌নি।
মৎস্যজীবী লীগের নতুন কমিটিতে কার্যকরী সভাপতি হয়েছেন সাইদুল আলম মানিক। সহ-সভাপ‌তি নির্বা‌চিত হয়েছেন আবুল বাশার, আব্দুল গফুর, মোহাম্মদ আলম, বাবুল মিয়া, মীর আসাদুজ্জামান, শাহে আলম মিয়া ও নাসরিন সুলতানা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল আলিম, টিপু সুলতান ও রফিকুল ইসলাম রফিক।
২০০৪ সালের ২২ মে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ প্রতিষ্ঠিত হয়। আওয়ামী লীগের অনেক সমমনা সংগঠনের মতোই এটা পরিচালিত হলেও মূল দলের সঙ্গে প্রত্যক্ষ সংশ্লিষ্টতা ছিল না। এ কারণে চারটি সম্মেলন হলেও তা তেমন আলোচনাতে ছিল না। এবারই বড় আকারে সম্মেলন করল সংগঠনটি। এর মূল কারণ, এ সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠনের মর্যাদা পেতে যাচ্ছে সংগঠনটি।
মৎস্য পেশার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুল জনগোষ্ঠী সম্পৃক্ত। প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রাও আসে এই খাত থেকে। বিপুল সংখ্যক মৎসজীবী থাকায় এবারই প্রথম সংগঠনটিকে গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। দলের ভ্রাতৃপ্রতীম সংগঠনের মর্যাদা দেয়ার কথা ভাবা হচ্ছে। এসব বিষয়ে দলের সভাপতি শেখ হাসিনা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রক্রিয়া এগিয়ে নেয়ার দায়িত্ব দিয়েছেন।
মৎসজীবী দলের সাংগঠনিক কর্মকাণ্ডের ভিত্তিতে সহযোগী সংগঠনের মর্যাদাও দেয়া হতে পারে। তবে সেই সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।