ঢাকাWednesday , 27 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে সাচ্চা বিপ্লবী পার্টির!

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একটি নতুন সাচ্চা বিপ্লবী পার্টির আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে বলে নেতারা আভাস দিয়েছেন ওয়ার্কার্স পার্টির ১০ম কংগ্রেস বর্জনকারী নেতারা।
যশোরে আগামী ২৯-৩০ নভেম্বর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মতাদর্শ রক্ষা সমন্বয় কমিটির জাতীয় সম্মেলন। এ সম্মেলনের মাধ্যমেই আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে একটি নতুন সাচ্চা বিপ্লবী পার্টির।
পার্টির যশোর জেলা কার্যালয়ে সোমবার সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেন। নেতৃবৃন্দ বলেন, কাউন্সিলে উল্লেখযোগ্য সংখ্যক জেলার কমরেডগণ উপস্থিত থেকে একটি বিপ্লবী পার্টির রূপরেখা তৈরি করবেন। নেতৃবৃন্দ এই সম্মেলন বামপন্থীদের একটি মিলনমেলা হবে বলেও অভিমত ব্যক্ত করেন।
২৯ নভেম্বর দুপুরে যশোর টাউন হল মাঠে সম্মেলনের উদ্বোধন করবেন ১৯৪৬ সালে যশোরের কেশবপুরের পাঁজিয়ায় অনুষ্ঠিত সর্বভারতীয় কৃষাণসভার সম্মেলনের একমাত্র জীবিত স্বেচ্ছাসেবক কমরেড নারায়ণ বসু।
উদ্বোধনী সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নুসহ কেন্দ্রীয় বাম নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
নেতৃবৃন্দ বলেন, ‘ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব মার্কসবাদী-লেনিনবাদী আদর্শ থেকে বিচ্যুত হয়ে পার্টিকে সংস্কারবাদী, সুবিধাবাদী পার্টিতে রূপান্তরিত করেন। এমনকী শীর্ষ নেতৃবৃন্দ রাজনৈতিক দুর্নীতির পাশাপাশি অর্থনৈতিক দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তাদের নেতৃত্বে পার্টি অধঃপতিত হয়ে একটি দেউলিয়া পার্টিতে পরিণত হয়েছে।’
নেতৃবৃন্দ বলেন, ‘১০ম কংগ্রেস আসলে প্রহসনের কংগ্রেস। অর্থাৎ, সেটি একটি নিছক গণজমায়েতে পরিণত হয়। তাদের নতজানু আপসকামীতা তথা একলা চলার নীতির কারণে আমরা বেরিয়ে আসতে বাধ্য হই।’
নেতৃবৃন্দ বলেন, বুর্জোয়া, লেজুড়বৃত্তি ও দক্ষিণপন্থী সুবিধাবাদী রাজনীতি পরিহার করে একটি সত্যিকারের বিপ্লবী পার্টি গড়ে তুলতে, পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ-বিরোধী সংগ্রাম তথা জাতীয় স্বার্থে তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষার সংগ্রামকে বেগবান করতে, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামকে এগিয়ে নিতে, জনগণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার লক্ষ্যে এই সম্মেলন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্টির সমন্বয়ক কমরেড ইকবাল কবির জাহিদ। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কমরেড নুরুল হাসান, কমরেড মনোজ সাহা, কমরেড জাকির হোসেন হবি, কমরেড অনিল বিশ্বাস, কমরেড নাজিমউদ্দিন, কমরেড জিল্লুর রহমান ভিটু, কমরেড মিজানুর রহমান, অধ্যাপক ইসরারুল হক প্রমুখ।