ঢাকাWednesday , 27 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুতের নতুন মূল্যবৃদ্ধির চক্রান্ত বন্ধের দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুতের মূল্য নতুন করে অযৌক্তিকভাবে বৃদ্ধির চক্রান্ত বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ নামে একটি সংগঠন।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক নাগরিক সমাবেশে এ দাবি জানানো হয়।
সভাপতির বক্তব্যে সংগঠনের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, বিদ্যুৎ খাতে দুর্নীতি চরমভাবে বৃদ্ধি পেয়েছে। অথচ চলমান দুর্নীতিবিরোধী অভিযানে বিদ্যুৎ খাতে দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়নি। নিয়োগ, ক্রয়, উৎপাদন, সঞ্চালন ও সেবাখাতে চরম দুর্নীতি বিরাজ করছে।
গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেন, বর্তমানে জীবন-যাত্রার ব্যয় সীমা ছাড়িয়ে যাচ্ছে। সারা বিশ্বেই আজ জীবন-যাত্রা ব্যয় কমানোর দাবিতে আন্দোলন সংগ্রাম চলছে। আমাদের দেশে বাজার ব্যবস্থা লাগামহীন। এর মধ্যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করলে আগুনের মধ্যে ঘি ঢালার ব্যবস্থা হবে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব বর্তমান সময়ে যথোপযুক্ত নয়।
সিপিবির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, দুর্নীতি ও ভুল নীতিতে লাগামহীন বিদ্যুৎ খাত। দুর্নীতি উচ্ছেদে কোন পদক্ষেপ নেই। অথচ অযৈক্তিকভাবে দফায় দফায় দাম বাড়ানো হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম, বিদ্যুৎ উৎপাদন সব ক্ষেত্রেই দুর্নীতি চলমান। এই দুর্নীতি রোধ করতে পারলে বিদ্যুতের মূল্য বাড়ানোর প্রয়োজন পরবে না।
বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কর্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জনগণের মতামতের মূল্যায়ন করে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব বাতিল করা হোক।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পী সরদার, সাবেক সংসদ সদস্য হুমায়ুন কবির হীরু, কর্মসংস্থান আন্দোলনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রমুখ।