ঢাকাWednesday , 27 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হলি আর্টিজানে হামলার বিচার একটি দৃষ্টান্ত: পররাষ্ট্রমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার বিচার একটি দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা হলি আর্টিজানের ঘটনায় বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছি। এ ঘটনায় আমরা সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করেছি। ইউরোপ-আমেরিকায় এমন ঘটনায় সবাইকে মেরে ফেলা হয়। তবে আমরা জীবিতদের বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছি।’
তিনি বলেন, ‘এই বিচার অনুকরণীয় হয়ে থাকবে। সন্ত্রাস প্রতিরোধে ভূমিকা রাখবে।’
এর আগে প্রধানমন্ত্রীর আসন্ন স্পেন সফরের বিভিন্ন দিক তুলে ধরার লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কোপ-২৫) অংশ নিতে রোববার (১ ডিসেম্বর) স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেনের রাজধানী মাদ্রিদে ২ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে। ৩ ডিসেম্বর (মঙ্গলবার) প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।’
মন্ত্রী বলেন, ‘২৫তম বিশ্ব জলবায়ু সম্মেলনে অন্তত ২৫ দেশের সরকারপ্রধানরা যোগ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনে বিশ্ব নেতাদের সামনে রোহিঙ্গা সমস্যাও তুলে ধরবেন।’
তিনি বলেন, ‘সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি স্পেনের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।’
তিনি বলেন, ‘জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের অবস্থান বিষয়ক বক্তব্য দেবেন। তিনি জলবায়ু সংক্রান্ত বাংলাদেশের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরার পাশাপাশি জলবায়ু সংক্রান্ত ম্যান্ডেট আরো শক্তিশালী করার মাধ্যমে আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবেন।’
প্যারিস চুক্তির মাধ্যমে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য অর্থায়ন পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী। বিশ্বের দেশগুলোর প্রাপ্তি ও অপ্রাপ্তি, সম্মেলনের দাতা দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়ন অঙ্গীকারসহ বিশ্ব নিরাপত্তা পরিস্থিতিতে পরিবেশ ও উদ্বাস্তু সংক্রান্ত বিষয়সমূহ স্থান পাবে।
ড. মোমেন বলেন, ‘স্পেনে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা বিশ্ব দরবারে আরো একবার তুলে ধরা সম্ভব হবে, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘স্পেনের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহ যেমন- উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়াগ, পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে তারা মতবিনিময় করবেন।’
তিনি বলেন, ‘নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, পারস্পরিক সহযোগিতা বিশেষ করে জলবায়ু পরিবর্তন, ডেটা প্ল্যান ২১০০ বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।