ঢাকাMonday , 25 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর সঙ্গে যুবলীগ নেতা‌দের সাক্ষাৎ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।
রোববার গণভবনে রাতে সাক্ষাৎ করে ফুল দিয়ে প্রধানমন্ত্রী‌কে শুভেচ্ছা জানান নব নির্বাচিত দুই নেতা।
এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
এর আগে সন্ধ্যা সাতটায় যুবলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক হারুনুর রশীদসহ যুবলীগের নব নির্বাচিত দুই নেতা গণভবনে প্রবেশ করেন।
শনিবার যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসে চেয়ারম্যান পদে শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক পদে মাঈনুল হোসেন খান নিখিল নির্বাচিত হন। এর পর রোববার সকালে তারা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।