ঢাকাSunday , 24 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপিকে সমাবেশের অনুমতি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার সমাবেশ করবে দলটি।
রুহুল কবির রিজভী বলেন, রোববার সকালে সমাবেশের জন্য পুলিশের পক্ষ থেকে অনুমতি দেয়া হয়েছে। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় অথবা প্রেসক্লাবের সামনে সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। পুলিশ নয়াপল্টনে পার্টি অফিসের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে। দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হবে।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল শনিবার সমাবেশ করার কথা ছিল বিএনপির। পুলিশের অনুমতি না থাকায় সেদিন আর করা হয়নি।
শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রোববার সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন রুহুল কবির রিজভী।
যদিও পুলিশের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু বলা হয়নি।