ঢাকাThursday , 21 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্মঘট প্রত্যাহারের নির্দেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পরিবহণ ধর্মঘট প্রত্যাহারের জন্য শ্রমিকদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান।
বৃহস্পতিবার সড়ক পরিবহন ফেডারেশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘পরিবহন শ্রমিকদের এই দাবি সরকারের কাছে লিখিতভাবে উত্থাপন করা হবে।’
পরিবহন শ্রমিকদের অঘোষিত ধর্মঘটের পর বৃহস্পতিবার দিনভর রাজধানীতে গণপরিবহন চলাচল স্বাভাবিকের থেকে কম রয়েছে।
‘নতুন সড়ক পরিবহন আইন’ নিয়ে কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে গত কয়েকদিন ধরেই শ্রমিকরা এই কর্মবিরতি পালন করছে।
বুধবার (২০ নভেম্বর) মধ্যরাত পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মালিক ও শ্রমিকদের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
এর পরেও বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় গণপরিবহন সংকট দেখা গেছে।