ঢাকাWednesday , 20 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকার চায় না খালেদা জিয়া বাইরে আসুক

Link Copied!

ঠাকুরগাঁও সংবাদদাতা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, এই সরকার চায়না খালেদা জিয়া জেল থেকে বাইরে আসুক। কৌশলে খালেদা জিয়াকে আটক করে রেখেছে।
বুধবার সকালে ঠাকুরগাঁও কালীবাড়িতে তার নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনি অভিযোগ করেন তিনি।
ফখরুল আরো বলেন, ‘যে মামলায় খালোদা জিয়াকে আটক করে রাখা হয়েছে তা সাজানো মামলা। এই মামলায় খালেজা জিয়ার বেল পাওয়ার যে আইনগত অধিকার রয়েছে সেটা থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে ।’
খালেদা জিয়া একজন জনপ্রিয় নেতা দাবি করে ফখরুল জানান, এই সরকার বেগম খালেদা জিয়াকে আটকে রেখে ভুল কাজ করছে। যদি তিনি জেল থেকে বেরিয়ে আসতেন তাহলে বর্তমানে দেশে যে সংকট রয়েছে সেটি কাটিয়ে উঠতো। সরকার যদি খালেদা জিয়ার সঙ্গে আলাপ আলোচনা শুরু করেন তাহলে এই সংকট থেকে দেশ ও জাতীকে মুক্ত করা যাবে।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সভাপতি নূরে সাহাদাত স্বজনসহ জেলা বিএনপির নেতাকর্মীরা।