ঢাকাSaturday , 16 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাত বছর পর সংগঠনটির এই সম্মেলন হচ্ছে।
শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন শেখ হাসিনা। উত্তোলন করা হয় জাতীয় পতাকা, গাওয়া হয় জাতীয় সংগীত। এ সময় একযোগে স্বেচ্ছাসেবক লীগের ৭৯টি সাংগঠনিক জেলার দলীয় পতাকাও উত্তোলন করা হয়।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মঞ্চে উঠলে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা মুহুর্মুহু স্লোগান আর করতালিতে মুখরিত করে তোলে পুরো এলাকা। মঞ্চে উঠে শেখ হাসিনা নেতা-কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন।
প্রধানমন্ত্রীকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ নেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ ও সদস্য সচিব গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
বেলা ১১টা ৪৭ মিনিটে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যত্রম শুরু হয়। এ সময় অন্যান্য ধর্মগ্রন্থ থেকেও পাঠ করা হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মেলনের ব্যাজ পরিয়ে দেন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের মহিলা বিষয়ক উপ-কমিটির আহ্ববায়ক শাহনাজ ইয়াসমিন। সংগঠনের থিম সং এবং ‘জয় বাংলা’ সঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করা হয়। এরপর গান পরিবেশন করেন সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
সম্মেলনের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। পরে দুপুরের বিরতির পর সম্মেলনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। এখানেই ঘোষণা হবে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্ব সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম। পূর্ব ঘোষণা অনুযায়ী সংগঠনের উত্তর-দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হবে এদিন। গত ১১ ও ১২ নভেম্বর পর্যায়ক্রমে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।
দীর্ঘদিন পর সংগঠনের সম্মেলনকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগের পদপ্রত্যাশীদের ব্যানার-ফেস্টুনে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন পরিণত হয়েছে উৎসবের আমেজে। রাস্তার মোড়ে মোড়ে ব্যানার ফেস্টুনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানো হয়েছে।
১৯৯৪ সালের ২৭ জুলাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা করেন। সাবেক এমপি হাজী মকবুল হোসেনকে আহ্বায়ক করে প্রথম কমিটি হয়। ২০০৩ সালের ২৭ জুলাই সংগঠনের প্রথম সম্মেলনে আ ফ ম বাহাউদ্দিন নাছিম সভাপতি ও পংকজ দেবনাথ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আওয়ামী লীগের ২০০৯ সালের জাতীয় সম্মেলনে আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংগঠনিক সম্পাদক হলে স্বেচ্ছাসেবক লীগের তৎকালীন সহ সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার প্রথমে ভারপ্রাপ্ত সভাপতি এবং পরে সভাপতি মনোনীত হন। ২০১২ সালের ১১ জুলাই সংগঠনের দ্বিতীয় সম্মেলনে মোল্লা মো. আবু কাওছারকে সভাপতি এবং পঙ্কজ দেবনাথকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
তবে সম্প্রতি স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ঘোষণার পর ক্যাসিনো কর্মকাণ্ডে কাওছারকে এবং পরে অন্য অভিযোগে পঙ্কজকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় এবং তাদের সম্মেলনে কোনো প্রকার সম্পৃক্ত না থাকতে নির্দেশ দেয়া হয়।