ঢাকাThursday , 14 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক উপ-প্রধানমন্ত্রীর স্ত্রীর জানাজায় বিএনপি মহাসচিব

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাবেক উপ-প্রধানমন্ত্রী এস.এ. বারির স্ত্রী হুমে সাহারা বারি (৮৩) বার্ধক্য জনিত কারণে গতকাল বুধবার ইন্তেকাল করেন।
বৃহস্পতিবার বাদ জহুর মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড জামে মসজিদে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, বিএনপি মহাসচিব মরহুমের শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন, দোয়া করেছেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।
তিনি আরো জানান, হুমে সাহারা বারিকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমার পাঁচ মেয়ে। দুই মেয়ে আমেরিকায় আছেন।