নিজস্ব প্রতিবেদক : বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এ দাবি করেন।
বি চৌধুরী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় কী কারণে এই দুর্ঘটনা হলো তার দ্রুত এবং সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। ভবিষ্যতে যেন এ ধরনের ট্রেন দুর্ঘটনা না ঘটে সে ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত।’
বিবৃতিতে তিনি নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।


