ঢাকাMonday , 11 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের আদালতের রায় মুসলিমদের ঝুঁকিতে ফেলবে

Link Copied!

নিউজ ডেস্ক : বাবরি মসজিদ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের রায় মুসলমানসহ ধর্মীয় সংখ্যালঘুদের জানমালকে আরো নিরাপত্তাহীন করে তুলবে বলে মনে করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সোমবার এক বিবৃতিতে ভারতের অযোধ্যায় ভেঙ্গে ফেলা বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণের ভারতীয় সুপ্রীম কোর্টের রায়কে অযৌক্তিক, অসঙ্গতিপূর্ণ ও অগ্রহণযোগ্য হিসেবে আখ্যায়িত করেন।
বামজোটের অন‌্যতম এ নেতা বলেন, ‘গুরুত্বপূর্ণ এই প্রশ্নে রায় দেবার ক্ষেত্রে উচ্চ আদালত যে বিজেপি, আরএসএস ও নরেন্দ্র মোদি সরকারের রাজনৈতিক প্রভাবের বাইরে যেতে পারেনি- তাও স্পষ্ট হল। ভারতের উচ্চ আদালত একদিকে বলছেন, ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙ্গার ঘটনাটি ছিল বেআইনী ও গর্হিত অপরাধমূলক তৎপরতা। এই বেআইনি অপরাধমূলক অপতৎপরতার বিচার ও সুরাহা না করে মসজিদের স্থলে মন্দির নির্মাণের অনুমোদন যে বাবরি মসজিদ ভাঙার ঐতিহাসিক অপরাধকে পরোক্ষ অনুমোদন- তাও অত্যন্ত পরিষ্কার। তাছাড়া বিচারপতিদের রায়েই উল্লেখ করা হয়েছে বহুবছর ধরে পরিচালিত ভারতের প্রত্মতাত্ত্বিক অনুসন্ধান ও গবেষণাতেও বাবরি মসিজদের নিচে মন্দির থাকার কোন প্রমাণ মেলেনি। ’
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ‘রায়ে অযোধ্যাতে অন্যত্র জমি বরাদ্দ দিয়ে মসজিদ নির্মাণের যে কথা বলা হয়েছে, উচ্চ আদালত তারও কোন গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি। গোজামিলের এই রায় ভারতের মুসলমানসহ ধর্মীয় সংখ্যালঘুদেরকে আরো নিরাপত্তাহীন, আরো ঝুঁকির মধ্যে ফেলে দেবে। ’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এ নেতা বলেন, ‘এই রায়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস, উত্তেজনা, হিংসা, বৈরীতা কেবল আরো বৃদ্ধি পাবে। বিচার ও রায়ের এ রকম ধারা চলতে দিলে ভারতের সংঘ পরিবারের দাবি অনুযায়ী তাজমহলের নিচে মন্দির থাকার পক্ষে সাফাই দেয়া হবে। তিনি বলেন, আধুনিক, পরমতসহিষ্ণু কোন গণতান্ত্রিক ও মানবিক সমাজ ও রাষ্ট্র এই ধরনের বিদ্বেষী দাবির কাছে মাথা নত করতে পারে না। ’
তিনি ভারতসহ এই অঞ্চলের দেশগুলোতে সাম্প্রদায়িক হিংসা, বিদ্বেষ ও উত্তেজনা সৃষ্টির যেকোন রাজনৈতিক দূরভিসন্ধির বিরুদ্ধে জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।