ঢাকাMonday , 11 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিদিন কর্মসূচি দেবে ঢাবি ছাত্রদল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : এখন থেকে প্রতিদিন কর্মসূচি দিয়ে তা পালনের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।
সোমবার সাংবাদিকদের এ কথা জানান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এখন থেকে প্রতিদিন কর্মসূচি ঘোষণা করে হবে বলে জানানো হয়।
সাপ্তাহিক এবং সরকারি ছুটি মিলিয়ে তিন দিন একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আজ ফের কার্যক্রম শুরু হলে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল।
গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, বুয়েট ছাত্র আবরার হত্যার বিচার, জাবির আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদসহ বিভিন্ন দাবি জানিয়েছেন তারা।
সে ধারাবাহিকতায় সোমবারও ক্যাম্পাসে মিছিল করে তারা। মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে টিএসসিতে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শেষ হয়।