ঢাকাSunday , 10 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিনম্র শ্রদ্ধায় শহীদ নূর হোসেন স্মরণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক শহীদ নূর হোসেনকে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।
রোববার রাজধানীর গুলিস্তানের নূর হোসেন স্কয়ারে সর্বসস্তরের রাজনৈতিক নেতাকর্মী ফুল দিয়ে শহীদ নুর হোসেনকে স্মরণ করেন ও শ্রদ্ধা জানান।
সকালে ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরে নেতৃত্বে দলের নেতারা শ্রদ্ধা জানান। এ সময় নূর হোসেনের স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, নূর হোসেন গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছিলেন। যে গণতন্ত্রের জন্য নূর হোসেন রক্ত দিয়েছিলেন দেশে সেই গণতন্ত্র বর্তমানে অব্যাহত আছে।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরসহ অনেকে উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ ছাড়াও শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানায় আব্দুল্লা ক্কাফীর নেতৃত্বে কমিউনিস্ট পাটি (সিপিবি), বজলুর রশিদ ফিরোজের নেতৃত্বে বাসদ, এমরান আহমেদের নেতৃত্বে ওয়ার্কার্স পার্টি, সাইফুল হকের নেতৃত্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আব্দুল্লাহ ক্কাফী রতনের নেতৃত্বে বাম গণতান্ত্রিক জোট।
আওয়ামী লীগের সহযোগি সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মুক্তিযুদ্ধ মঞ্চ ও ভিন্ন সংগঠন ফুল দিয়ে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানায়।
এ সময় এসব রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকেন। তারা নূর হোসেন যে গণতন্ত্রের জন্য আত্মহুতি দিয়েছেন সেই গণতন্ত্র সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।