ঢাকাThursday , 7 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কৃষক লীগের শ্রদ্ধা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিছেন কৃষক লীগ।
কৃষক লীগের নব নির্বাচিত সভাপতি সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় আওয়ামী লীগের কৃষি সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষক লীগের সাবেক সভাপতি মির্জা আব্দুল জলিল, গত কমিটির সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুসহ কৃষক লীগের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
৬ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন সভাপতি হিসেবে সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক হিসেবে উম্মে কুলসুম স্মৃতির নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি হিসেবে ১৩ জন এবং সাধারণ সম্পাদক হিসেবে ১১ জন প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। গত কমিটিতে তারা দু’জনই যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।