ঢাকাThursday , 7 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভালো সাংবাদিকের কোনো বন্ধু থাকে না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘একজন ভালো সাংবাদিকের কোনো বন্ধু থাকে না। সাংবাদিকদের সৃষ্টি তাদের অমরত্ব দিতে পারে। তারা কঠিনকে ভালোবাসেন। তাদের বৈচিত্র্যময় জীবনে আনন্দের চেয়ে বেদনার মুহূর্ত প্রবল।’
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘রূপসী বাংলা’শীর্ষক জাতীয় ফটো প্রদর্শনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
শ ম রেজাউল করিম বলেন, ‘সাংবাদিকরা অনেক সময় প্রয়োজনীয় বেতন-ভাতাও পান না। অত্যন্ত কষ্টদায়ক জীবনযাপন করেন। তাদের কাজে আমরা কেউ সন্তুষ্ট থাকি না। এ জন্য সাংবাদিকতাকে বলা হয় থ্যাংকসলেস জব। প্রশংসাসূচক সংবাদ হলে আমরা খুব খুশি হই, কিন্তু অনিয়ম-দুর্নীতি-অব্যবস্থাপনার সংবাদ হলে আমরা খুশি হতে পারি না। অনেক সময় মালিকপক্ষের বিজাতীয় আচরণ সাংবাদিকদের সইতে হয়। তাদের স্বকীয়তা বিকাশের জায়গা সীমাবদ্ধ হয়ে যায়।’
মন্ত্রী বলেন, ‘আমি সবসময় আহ্বান জানাই দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ হোক। প্রয়োজনে আমার ত্রুটি তুলে ধরুন, তবে আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা যে পদক্ষেপ নিয়েছি এবং নিচ্ছি সেটা সাংবাদিকদের তুলে ধরতে হবে। না হলে আমরা উৎসাহ পাবো না।’
অনিয়ম করে হঠাৎ করে উত্থান হওয়া ব্যক্তিদের সামনে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এতে তাদের প্রতি মানুষের ঘৃণা জন্ম নেবে।’
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ এনায়েত করিম এবং সংগঠনের সাধারণ সম্পাদক কাজল হাজরা।