ঢাকাWednesday , 6 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিচ্ছন্ন নেতৃত্ব আসবে : কাদের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কৃষক লীগে স্বচ্ছ, পরিচ্ছন্ন, ক্লিন ইমেজের লোক নেতৃত্বে আসবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা উল্লেখ করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শুদ্ধি অভিযান শুরু করেছেন তার সঙ্গে সঙ্গতি রেখে নেতৃত্বে আসবে ক্লিন ইমেজের লোক।’
বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের ১০ম জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘গত ৪৪ বছরে একমাত্র কৃষকবান্ধব সরকার হচ্ছে শেখ হাসিনার সরকার। সবচেয়ে জনপ্রিয় রাজনীতিকের নাম শেখ হাসিনা। বিশ্বের ডায়নামিক, সৎ-সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা। দক্ষ প্রসাশকের নাম শেখ হাসিনা। যার উন্নয়ন অর্জন আজ বিশ্বে সমাদৃত করে বাংলাদেশ সুনাম দূত হয়েছে।’
তিনি বলেন, ‘যতদিন এ দেশে নদীর কলতান থাকবে, লাল সবুজের পতাকা পতপত করে উড়বে, পাখিদের কলতান থাকবে। বাউলের সুর থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধু থাকবে।’
কৃষি ও কৃষকবান্ধব নেতৃত্ব তুলে আনাসহ সংগঠনে স্বচ্ছ নেতৃত্ব নির্বাচনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কৃষক লীগের দশম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন।