ঢাকাMonday , 4 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্ভীক নেতা ছিলেন খোকা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সাদেক হোসেন খোকার বলিষ্ঠ অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। বর্তমান ক্রান্তিকালে দেশ একজন যোগ্য নেতাকে হারালো।
সোমবার এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, তিনি ছিলেন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। দেশমাতৃকার মুক্তির জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। যখন অশান্তির আগুনে দেশবাসী দগ্ধ হচ্ছে, তখন এই দুঃসময়ের মুখোমুখি হয়েও স্থির লক্ষ্যে এগিয়ে যাওয়ার নির্ভীক নেতা ছিলেন সাদেক হোসেন খোকা।
তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে বিশ্বাসী, সততা, যোগ্যতা ও অভিজ্ঞতায় সমৃদ্ধ এবং কর্তব্যনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ সাদেক হোসেন খোকা। রাজনৈতিক জীবনে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের জন্য দেশবাসী তাকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
বিএনপির মহাসচিব বলেন, মরহুম সাদেক হোসেন খোকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তিনি ঢাকা মহানগর বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করেছিলেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তার বলিষ্ঠ অংশগ্রহণ ছিল প্রশংসনীয়।
‘তার জনসেবা ও দেশের প্রতি অঙ্গীকার সর্বদাই স্মরণীয়। বর্তমান দুঃসময়ে সাদেক হোসেন খোকার মতো পূর্ণাঙ্গ রাজনীতিবিদের চলে যাওয়াতে রাজনৈতিক অঙ্গনে গভীর শূন্যতার সৃষ্টি হলো,’ বলেন মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব মরহুম সাদেক হোসেন খোকার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।