ঢাকাSunday , 29 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিনামূল্যে সেলাই মেশিন পেল ২৫ অসহায় নারী

Link Copied!

জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাটে বিনামূল্যে সেলাই মেশিন পেল ক্ষেতলাল উপজেলার ২৫ অসহায় ও বেকার দরিদ্র নারী।
রোববার দুপুরে জয়পুরহাট জেলা পরিষদের উদ্যোগে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা অতুল মন্ডল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সেলিম সাহা, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান টিটু, আব্দুল হান্নান মিঠু প্রমুখ।
সেলাই মেশিন পেয়ে ক্ষেতলাল উপজেলার এই ২৫ নারী কৃতজ্ঞতা প্রকাশ করেন।