ঢাকাWednesday , 14 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টিভি চ্যানেলে প্রথম নারী নির্বাহী প্রযোজক

Link Copied!

Naylaনিজস্ব প্রতিবেদক : বেসরকারি টেলিভিশন ইন্ডেপেনডেন্ট টিভিতে সম্প্রতি নির্বাহী প্রযোজক হিসেবে যোগ দিয়েছেন নায়লা পারভীন পিয়া। বাংলাদেশের বেসরকারি টেলিভিশন ইতিহাসে এই প্রথম কোনো নারী নির্বাহী প্রযোজকরে দায়িত্ব পেলেন।
এ ব্যাপারে নায়লা পারভীন পিয়া জানান, নতুন দায়িত্ব তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে চান। সবার সহযোগিতা চান। ইন্ডেপেনডেন্ট টেলিভিশনের সংবাদকে আরো গতিশীল ও সহজসাধ্য করতে চেষ্টা চালিয়ে যাবেন তিনি। পিয়া গণমাধ্যম কর্মী, সহকর্মী ও বন্ধুবান্ধবের কাছে দোয়া চেয়েছেন।
নায়লা পারভীন পিয়ার টেলিভিশনে প্রথম কর্মস্থল একুশে টেলিভিশন। একুশে টেলিভিশনের দেশজুড়ে অনুষ্ঠানে গবেষণা ও প্রতিবেদনের কাজ শুরু করেন পিয়া। এরপর একই টেলিভিশনে প্রযোজনা সহকারী হিসেবে কাজ করেন। এরপর যমুনা টেলিভিশনে কাজ করেন সহকারী প্রযোজক হিসেবে। এরপর ইন্ডেপেনডেন্ট টেলিভিশনে যোগ দেন সহযোগী প্রযোজক হিসেবে। সেখানেই দু’দফা পদোন্নতি পান তিনি। প্রযোজক থেকে জ্যেষ্ঠ প্রযোজক হন। সবশেষে কর্তৃপক্ষ পিয়াকে নির্বাহী প্রযোজক হিসেবে পদোন্নতি দিল।
নতুন পদে ইতোমধ্যে কাজও শুরু করেছেন তিনি।