ঢাকাFriday , 19 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারী-শিশু নিপীড়কদের দ্রুত বিচার দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের প্রথম ৬ মাসে দুই হাজার ৮৩ জন নারী ও শিশু যৌন পীড়ন, উত্ত্যক্ত, ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ১১৩ জন ও ধর্ষণের শিকার হয়েছে ৭৩১ জন।
এই তথ্য জানিয়ে এসব অপরাধে জাড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানায় তারা।
ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসুর সভাপতিত্বে এবং ঢাকা নগর শাখার সদস্য রুখসানা আফরোজ আশার পরিচালনায় সমাবেশে সাংগঠনিক সম্পাদক দিলরুবা নূরী, নারীনেত্রী মনিষা চক্রবর্তী, জেসমিন আক্তার, মুক্তা বাড়ৈ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশে নারী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যা বেড়েই চলেছে। নির্যাতনের প্রতিবাদ করলে প্রতিবাদকারীদের ওপর হামলা করা হচ্ছে, এমনকি তাদের হত্যা করা হচ্ছে। ফেনীর নুসরাত অন্যায়ের প্রতিবাদ করেছিল তাই তাকে পুড়িয়ে মারা হলো। বরগুনার রিফাত হত্যার ক্ষেত্রে দেখা যায়, হত্যায় বাঁধা দেয়া স্ত্রী মিন্নিকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়া হল। অথচ প্রকাশ্যে যারা খুন করলো তারা সবাই এখনো গ্রেপ্তার হয়নি।
তারা বলেন, নারী-শিশু নির্যাতন এতো ভয়াবহ মাত্রায় আসার অন্যতম কারণ বিচার না হওয়া। নির্যাতনের যত ঘটনা দেশে ঘটে তার অধিকাংশ ক্ষেত্রে মামলা হয় না। যেসব ক্ষেত্রে মামলা হয় সেগুলোও বছরের পর বছর ঝুলতে থাকে। সহজে নিষ্পত্তি হয় না।