ঢাকাSunday , 14 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারী ও শিশু নির্যাতন বন্ধে সহযোগিতা প্রয়োজন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, শুধু আইন করে বা সরকারের পক্ষে এককভাবে নারী ও শিশু নির্যাতন বন্ধ সম্ভব নয়। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে তিনি এ কথা বলেন।
সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের গণমাধ্যমসহ সবাইকে এ কাজে এগিয়ে আসতে হবে।’
তিনি বলেন, ‘আগের যেকোনো সময়ের চেয়ে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার নারী ও শিশু বান্ধব। নারী ও শিশুদের সম্মান রক্ষায় এ সরকার সব ধরনের কার্যক্রম হাতে নিয়েছে।’
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া বিষয়ে তিনি বলেন, ‘আমার এলাকার মানুষ আনন্দিত। আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’