ঢাকাWednesday , 1 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ার্ল্ড ভেটেরিনারি স্কলারশিপ পেলেন প্রমি

Link Copied!

শেকৃবি প্রতিনিধি : এমএসডি অ্যানিমেল হেল্থ ও ওয়ার্ল্ড ভেটেরিনারি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ভেটেরিনারি স্টুডেন্ট স্কলারশিপ প্রোগ্রাম-১৮ (MSD Animal Health/ World Veterinary Association, Veterinary Student Scholarship Program-2018) এর জন্য মনোনীত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান প্রমি।
বাংলাদেশ থেকে একমাত্র তিনিই এই স্কলারশিপের জন্য মনোনীত হয়েছেন। প্রমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২য় বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশের ভেটেরিনারি শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ প্রতিযোগিতামূলক এবং সম্মানসূচক স্কলারশিপ হচ্ছে এমএসডি অ্যানিম্যাল হেলথ বৃত্তি। ২০১৮ সালের জন্য সারা বিশ্বের ৩০টি দেশের ৪১জন শিক্ষার্থীকে এ স্কলারশিপের জন্য মনোনীত করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে ৫০০০ ইউএস ডলার করে বৃত্তি প্রদান করা হবে। গত ২৮ এপ্রিল, ২০১৯ কোস্টারিকা’র সান জোসে অনুষ্ঠিতব্য ৩৫ তম ওয়ার্ল্ড ভেটেরিনারি কনগ্রেসে এ তালিকা ঘোষণা করা হয়।
এ বিষয়ে ইসরাত জাহান প্রমির কাছে তার অনুভূতি জানতে চাইলে তিনি জানান, প্রথমেই ধন্যবাদ জানাই মহান আল্লাহকে। তার অশেষ রহমত ছাড়া এ অর্জন অসম্ভব ছিল। সাথে কৃতজ্ঞতা জানাই আমার বাবা-মা, শিক্ষকবৃন্দকে এবং এ পর্যন্ত যারা সাথে ছিলেন, সহায়তা করেছেন তাদের সবাইকে। ধন্যবাদ জানাই বৃত্তি প্রদানকারি কর্তৃপক্ষকে।
শেকৃবির মেডিসিন এবং পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. কে বি এম সাইফুল ইসলাম বলেন, প্রমির এ প্রাপ্তিতে আমরা গর্বিত। ২য় বর্ষে থাকতেই সে এরকম উচ্চমানের একটি আন্তর্জাতিক স্বীকৃতি পেল যা শিক্ষক হিসেবে আমার জন্য গর্বের বিষয়। আমি প্রমির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
ইসরাত জাহান প্রমির এ প্রাপ্তিতে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ।