ঢাকাSaturday , 13 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চলন্ত বাসে চবি ছাত্রীকে লাঞ্ছিত’র চেষ্টা, বাসচালক গ্রেপ্তার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে চলন্ত বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে লাঞ্ছিত করার চেষ্টায় অভিযুক্ত বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। হেলপারকে গ্রেপ্তারেও অভিযান চলছে।
শুক্রবার রাত ১২টার দিকে চট্টগ্রাম কোতেয়ালী থানা পুলিশ বিপ্লব দেবনাথ নামের এই বাসচালককে গ্রেপ্তার করে। আটক করা হয়েছে ঘটনায় ব্যবহৃত তরী সার্ভিসের চট্টমেট্রো-জ-১১-১১২০ নম্বরের বাসটিও।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন জানান, গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নিউমার্কেট রুটে চলাচলকারী ৩ নম্বর তরী বাসে করে বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম নগরীতে আসছিলেন অর্থনীতি বিভাগের এক ছাত্রী। বাসটি নিউমার্কেটের কিছু আগে পৌঁছানোর পর বাস থেকে সব যাত্রী নেমে যায়। বাসে একা ছিলেন ওই ছাত্রী। এই সময় বাসের চালক এবং হেলপার চলন্ত বাসেই ছাত্রীটিকে লাঞ্ছিত ও শ্লীলতাহানীর চেষ্টা করে। এক সময় ছাত্রীটি চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে নিজেকে আত্মরক্ষা করে। ঘটনাটি প্রকাশ হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সাধারণ ছাত্র/ছাত্রীরা বাস চালক ও হেলপারকে আইনের আওতায় আনতে পুলিশের হস্তক্ষেপ কামনা করে। পরে পুলিশ বাস মালিক সমিতির নেতাদের মাধ্যমে অভিযুক্ত বাসটি শনাক্ত করে নগরীর অক্সিজেন মোড় এলাকা থেকে বাসটিকে আটক করে এবং চালককে গ্রেপ্তার করে।
বাসের হেলপারকেও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।