ঢাকাThursday , 11 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাছের বস্তায় মিলল ইয়াবার বড় চালান

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীতে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার মাছের বস্তার আড়ালে অভিনব কৌশলে পাচারের সময় এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ৩ রোহিঙ্গা যুবকের নাম আবু তাহের (২২), মো: ইসমাইল (২৮) ও মো: মোবারক (২৭) ।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জানান, মাছ প্যাকিং করা বিশাল বস্তায় থরে থরে সাজানো মাছ। তার নিচেই বিশেষ কায়দায় রাখা হয়েছিল ইয়াবাগুলো। মোট ৫ টি প্যাকেটে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, বাইরে থেকে বস্তা কিংবা বহনকারী দেখে ইয়াবা শনাক্ত করাটা খুবই কঠিন ছিল। কোতোয়ালী থানার এসআই সুমিত বড়ুয়ার নেতৃত্বে এই অভিযান চলে এবং বিপুল ইয়াবার চালান উদ্ধার সম্ভব হয়।