ঢাকাThursday , 11 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় খ্রিষ্টান মিশনে আগুন

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার তালা উপজেলার মহান্দি গ্রামে খ্রিষ্টান মিশনে আগুন লেগে চারটি ঘর ভষ্মীভূত হয়েছে।
আগুনে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও মিশনের মূল্যবান কাগজপত্র এবং অন্যান্য সম্পদ পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বুধবার গভীর রাতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে গ্রামবাসী পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে। এরই মধ্যে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে।
স্থানীয় খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। একই কথা জানিয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি রাসেল বলেন, ‘তারপরও বিষয়টি তদন্ত সাপেক্ষ।’
তবে মিশনের পালক অনাদি মোহন জানান, তার সাথে গ্রামের কয়েকজন খ্রিষ্টান সদস্যের বিরোধ চলছিল। এরই জেরে এ ঘটনা ঘটেও থাকতে পারে।
তিনি জানান, আগুনে ২০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে।
মিশনের পালক অনাদি মোহন জানান,গভীর রাতে সবাই যখন ঘুমে অচেতন তখনই এ ঘটনা ঘটে। মুহূর্তেই টিন শেডের চারটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে আটটি কমপিউটার, দুটি ল্যাপটপ, কয়েকটি সিলিং ফ্যান এবং ২৩৩ জন শিশুর জন্য রাখা শিক্ষা উপকরণ, ব্যাগ, শুকনো খাবার ও স্বাস্থ্য সেবার যাবতীয় উপকরণ পুড়ে ছাই হয়ে যায়।
‘মহান্দি এজি মিশন’ নামের এই খ্রিস্টান মিশনটি এক যুগ আগে প্রতিষ্ঠিত। এখানে রক্ষিত এতো দিনের যাবতীয় ডকুমেন্ট আগুনে পুড়ে গেছে। টিন শেডের এই ঘরের মধ্যে রয়েছে বাঁশের চাচের বেড়া। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মন্তব্য করেন পালক অনাদি মোহন।
তিনি জানান, সর্বশেষ তার নিজ ঘরে আগুন লাগার আগেই তিনি তার মোটর সাইকেল, টিভি, ফ্রিজ বের করে আনেন। তবে আগুন লাগা ঘরগুলি তালাবদ্ধ ছিল। এর জানালাগুলিও ভেতর থেকে ভালভাবে আটকানো ছিল। এ জন্য সেখানকার কোনো সম্পদ তিনি চেষ্টা করেও বের করে আনতে ব্যর্থ হন।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, ‘আমিসহ আমার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মিশনের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করার আগেই বেশিরভাগ সম্পদ পুড়ে যায়। পরে আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়’।