ঢাকাTuesday , 9 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কর্ণফুলীতে নৌকাডুবি: দুইজনের লাশ উদ্ধার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলীতে রোববারের নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে দু’জনের লাশ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরো একজন।
মঙ্গলবার সকালে কর্ণফুলী নদীর এক নম্বর নেভাল বার্থ এলাকায় ভেসে উঠলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এই দুটি লাশ উদ্ধার করে পুলিশ।
ইপিজেড থানার ওসি নুরুল হুদা জানান, গত ৭ এপ্রিল রোববার কর্ণফুলীর ডাঙ্গারচর-সল্টগোলা ঘাট পারাপারের সময় ১৪ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। পরে কোস্ট গার্ড ও নৌবাহিনী ১১ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ থাকে তিনজন। এদের মধ্যে দুই জনের লাশ মঙ্গলবার ভেসে উঠার পর উদ্ধার করা হয়। এরা হলেন- ডাঙ্গারচর ১ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে আকবর এবং একই গ্রামের আবদুল খালেকের পুত্র হানিফ। এই ঘটনায় হাবিব নামের একজন এখনো নিখোঁজ রয়েছেন।