ঢাকাTuesday , 9 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে হত্যা মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হত্যা মামলার এক আসামি নিহত হয়েছে।
নিহতের নাম মো সাইফুল (২৮) । মঙ্গলবার ভোররাতে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় ৫ নং ব্রিকফিল্ড কবরস্থানের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত সাইফুল গত ৬ এপ্রিল রাতে নগরীর বাকলিয়া থানা এলাকায় খুন হওয়া লোকমান হোসেন জনি হত্যা মামলার প্রধান আসামি।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানান, জনি হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযানে ফটিকছড়ি জাফত নগর এলাকা থেকে প্রধান আসামি সাইফুল এবং জিয়া উদ্দিন নামের দুই জনকে গ্রেপ্তার করা হয়। সাইফুলের স্বীকারোক্তি মতে, বাকলিয়া থানা এলাকায় মঙ্গলবার ভোররাতে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ। এই সময় পুলিশের সাথে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাইফুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।